বিভিন্ন ক্ষেত্রে চাষাবাদ ও এই সম্পর্কিত যন্ত্রপাতি ক্রয় করতে কৃষকদের আর্থিক সহায়তা করেছে সাউথইষ্ট ব্যাংক। সাউথইস্ট ব্যাংক পিএলসি বিশেষ সিএসআর ফান্ডের আওতায় এ সহায়তা করা হয়েছে।
সাউথইস্ট ব্যাংক পিএলসি দেশের প্রান্তিক পর্যায় থেকে আগত কৃষকদের বেসরকারী উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিস (সিদীপ) এর মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করে ।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো: ছাদেক হোসেনের উপস্থিতিতে বেসরকারী উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিস (সিদীপ) এর নির্বাহী পরিচালক মিফতা নাঈম হুদার নিকট এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম উদ্দীন খান এবং আবিদুর রহমান চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।