প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দুর্যোগের কারণে ১৯ উপজেলায় ভোট স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মে, ২০২৪

 

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ১৯টি উপজেলার ভোট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম। এসব উপজেলায় আগামী ২৯ মে ভোট হওয়ার কথা ছিল। এখন ৯০ উপজেলায় ভোট হবে পূর্বনির্ধারিত তফসিল অনুসারে। সোমবার (২৭ মে) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১০৯টি উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত করে তফসিল ঘোষণা করেছিল ইসি।

এসব উপজেলায় ২৯ মে ভোট হওয়ার সময় নির্ধারিত ছিল। উপজেলাগুলো হলো- বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, ডুমুরিয়া, পাইকগাছা, বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী সদর, দুমকী, মির্জাগঞ্জ, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন, লালমোহন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া এবং বরগুনার বামনা ও পাথরঘাটা।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা