নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ ও মজুত কার্যক্রম তদারক বিষয়ে সভায় বসেছেন তিন মন্ত্রী।
আলোচনা সভায় আছেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এ সময় সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ।
কৃষিমন্ত্রী জানান, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা নিকটে। এসময়ে মানুষ যাতে নিত্যপণ্য নিয়ে ভোগান্তিতে না পড়ে সেজন্য আজ এই সভা আহ্বান করা হয়েছে।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছিল।
সোমবার (২৭ মে) দুপুর ১টায় সচিবালয়ে এ সভা শুরু হয়েছে।