প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রস্তুতি ম্যাচেও সিরিজ নিশ্চিত করতে চায় শান্ত বাহিনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মে, ২০২৪

 

টি-টোয়েন্টি ক্রিকেটে আগামীকাল প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে স্বাগতিক আমেরিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। ২৮ মে মঙ্গলবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজে আমেরিকার কাছে প্রথম দুই ম্যাচে টানা হেরে সিরিজ হারলেও শেষ ম্যাচে বড় জয় দিয়ে ঘুড়ে দাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দলটির বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় নাজমুল হোসেন শান্তর দলটি। এই খেলাকে সামনে রেখে একই ভেন্যুতে ইতোমধ্যে অনূশীলনও করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

এদিকে, বাংলাদেশকে হারিয়ে প্রস্তুতি ম্যাচের শুরু থেকেই নিজেদের আত্মবিশ্বাস চাঙ্গা রাখতে চায় স্বাগতিক আমেরিকা ক্রিকেট দল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা