বৈরী আবহাওয়ার কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের একটি সূত্র। ঘূর্ণিঝড় রিমালের কারণে সোমবার (২৭ শে মে) সকাল থেকে মেট্রোরেল চলাচল করছে না।
সোমবার সকালে মেট্রোরেলের বিভিন্ন স্টেশনে ঢোকার গেট বন্ধ রাখা হয়। এতে বিপাকে পড়েছে ব্যবহারকারীরা।
কর্তৃপক্ষ জানায়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে সোমবার সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ আছে। কখন চলাচল শুরু হবে তা নিশ্চিত নয়।