প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বঙ্গবন্ধু জীবনীভিত্তিক প্রামান্যচিত্র ‘কলকাতায় মুজিব’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মে, ২০২৪

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে ‘কলকাতায় মুজিব’ তথ্যচিত্রটির খসড়া দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (২৬ শে মে) সকালে গণভবনে এ খসড়া দেখেন জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন।

বঙ্গবন্ধুর কলকাতার ইসলামিয়া কলেজে পড়া, বেকার হোস্টেলে থাকা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়া, -এমন আরও অনেক কিছু বঙ্গবন্ধুর প্রিয় এই শহরের অলিগলি থেকে তুলে এনে তথ্যচিত্রটিতে ক্যামেরাবন্দি করছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।

বঙ্গবন্ধু কলকাতা মহানগরীর বড় ভূমিকা রয়েছে। সেই বিষয়টিকে প্রাধান্য রেখেই ‘কলকাতায় মুজিব’ শীর্ষক তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ ।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা