ভয়ংকর রূপ ধারণ করছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রিমাল। দেশের খুলনা ও বরিশাল উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রিমাল। এ সময় বৃষ্টি, ঝড়োহাওয়া বয়ে যাবে উপকূল অঞ্চলে জানিয়েছে আবহাওয়া অফিস। মধ্যরাত থেকে শক্তি সঞ্চয় করে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়াসহ আশপাশের এলাকায় আছড়ে পড়বে। এ সময় উপকূলীয় এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়।
আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় উপকূলে আসার পরে ধীরগতির কারণে উপকূলীয় অঞ্চলগুলোসহ সারা দেশেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে শহরগুলোতে জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে।
আজ মধ্যরাত থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের সমুদ্র তীরবর্তী এবং আশপাশের অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে।