ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় ইতিমধ্যে আট লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে গেছেন। এখনও যারা আশ্রয় কেন্দ্রে যান নাই, তাদের নিরাপদ স্থানে যেতে আহবান জানিয়েছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
আজ রোববার (২৬শে মে) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থানা ও ত্রাণ মন্ত্রণালয়ের আন্ত:মন্ত্রণালয়ের সমন্বয় কমিটির সভাশেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
এসময় দুর্যোগ প্রতিমন্ত্রী দাবি করেন, দূর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হযেছে। দূর্যোগকালীন পরবর্তী সময়ে কি করণীয় তা ব্যবস্থা নেওয়া হয়েছে।