প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পতন দিয়ে আরও একটি সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মে, ২০২৪

 

পতন দিয়েই শুরু হলো আরও একটি সপ্তাহ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে ৩২২ কোম্পানির শেয়ারদর। গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৬ মে) ডিএসই এসব তথ্য নিশ্চিত করেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬১ দশমিক ৫৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৫০ পয়েন্টে।

এছাড়াও, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’১৩ দশমিক ০৬ পয়েন্ট কমে ১ হাজার ১৪৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ৯৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৮ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩২২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫০৮ কোটি টাকা।

আজ ডিএসইতে মোট ৩৮২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩১ টি কোম্পানির, বিপরীতে ৩২২টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা