ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় তদন্তে কলকাতা গেলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রতিনিধি দল। এ সময় প্রতিনিধি দলটির নেতৃতে দিবেন অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। আজ রোববার (২৬ মে) সকালে কলকাতার উদ্দেশে রওনা হয় প্রতিনিধি দলটি।
অতিরিক্ত কমিশনার জানান, শাহীন এই হত্যার মাস্টারমাইন্ড বলে নিশ্চিত হয়েছে কলকাতা ও ঢাকার গোয়েন্দারা। বাংলাদেশের তদন্ত দল কলকাতায় প্রথমে ঘটনাস্থলে যাবে। এরপর ভারতে গ্রেফতার জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবে।
এদিকে তদন্ত শেষে আজ কলকাতা পুলিশের প্রতিনিধি দলটির ঢাকা ছাড়ার কথা রয়েছে।