আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে – ট্রাস্ট ব্যাংক এবং এসবিএসি ব্যাংক পিএলসি। কোম্পানি দুইটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী মঙ্গলবার (২৮ মে)। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ মে। আর রেকর্ড ডেটের দিন কোম্পানি দুইটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
আজ রোববার (২৬ মে) এসব তথ্য জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।