প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মোংলায় ট্রলার ডুবি, নিখোঁজ অনেকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মে, ২০২৪

 

বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী ৮০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ সময় কয়েক জন সাঁতরে তীরে উঠে এলেও এখনো অনেকে নিখোঁজ আছে। রোববার (২৬ মে) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছেন।

মোংলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না বলেন, অতিরিক্ত যাত্রী তোলার কারণে এ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা