প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বৈচিত্র্যময় ভূপ্রকৃতিতে কেন ঘূর্ণিঝড় হয়?

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ মে, ২০২৪

ঘুর্ণিঝড়ের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ও বায়ুর ঘনত্বের একটা সমতা আসে। এই প্রাকৃতিক ঘটনার নিয়ন্ত্রণ মানুষের হাতে নাই। আমরা যা করতে পারি, তা হচ্ছে আগে থেকে ঘুর্ণিঝড়ের বার্তা পেয়ে নিরাপদ আশ্রয়ে গিয়ে ঠাঁই নিতে পারি। জেনে নি কেন ঘূর্ণিঝড় হয়?

সাগরের যে অঞ্চলে পানির তাপমাত্রা ২৬ ডিগ্রির উপরে থাকে, এ সময় সূর্যের ক্রমাগত তাপের কারণে বাতাস হাল্কা হয়ে সাথে জলীয়বাস্প নিয়ে উপরে উঠে যায়। এই যে বাতাসের একটা তারতম্য হয়ে গেলো, একে বলে নিন্ম চাপ। এই নিম্নচাপের কারণে বায়ুমন্ডলে একটা শূন্যতা তৈরি হয়, এই শূন্যতা পূরণ করতে মেরু অঞ্চলের শীতল বাতাস ধেয়ে আসতে থাকে। সহজ- পৃথিবী যে ২৪ ঘন্টায় নিজ অক্ষে একবার করে ঘুরে ঠিক এই কারণে এই ঘূর্ণিটা তৈরি হয়।

বায়ু মেরু থেকে ছুটে আসা, গরম বাতাসের সাথে জলীয়বাষ্পসহ মেঘ তৈরি হওয়া এবং পৃথিবীর নিজ অক্ষে ঘুর্ণনের কারণে বায়ু চলার পথে ঘুর্ণি খেয়ে আসা। এই তিন কারণ একসাথে হয়েই ঘুর্ণিঝড় তৈরি হয়।

পৃথিবীর এলাকাভেদে এই ঘটনাটাকে কয়েকটা নামে ডাকা হয়।

– ভারত মহাসাগর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এই ঘুর্ণিঝড়টাকে বলে সাইক্লোন।

– উত্তর আটলান্টিক ও উত্তর পূর্ব প্রশান্ত মহাসগরে এই ঘুর্ণিঝড়টাকে বলে হারিকেন।

– উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে এই ঘুর্ণিঝড়টাকে বলে টাইফুন।

পৃথিবীর উত্তর গোলার্ধে তৈরি হওয়া হারিকেন ও টাইফোনের ঘুর্ণনটা থাকে ঘড়ির কাঁটার উল্টা দিকে, আর পৃথিবীর দক্ষিণ গোলার্ধে তৈরি হওয়া সাইক্লোনের ঘুর্ণনটা থাকে ঘড়ির কাঁটার দিকে। এর কারণ হচ্ছে পৃথিবীর নিজ অক্ষে ঘুর্ণনের দিক।

বায়ুর গতি ঘন্টায় ৬২ কিলোমিটারের বেশি হলেই একে ঘুর্ণিঝড় বলে এবং এর একটি নাম দেয়া হয়। এই নামগুলো বিশ্ব আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক অফিসগুলো আগে থেকেই ঠিক করে রাখে। ঘুর্ণিঝড় যখন স্থলে আঘাত হানে, তখন তীব্র বাতাসে ঘর বাড়ি ভেঙ্গে কিছু মানুষ মারা যায়। তবে সবচেয়ে ক্ষতিটা হয় ঘুর্ণিঝড়ের বাতাসের সাথে সাগরের পানি জলোচ্ছ্বাস হয়ে স্থলে যে আছড়ে পড়ে, এতে। এই জলোচ্ছ্বাসে পানি ২০ ফুট পর্যন্ত উচ্চতায় উঠে গিয়ে স্থলভাগে আছড়ে পড়ে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা