প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উদ্যোক্তাদের সেলসগ্রোথ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মে, ২০২৪

 

দেশের প্রতিষ্ঠিত অনলাইন উদ্যোক্তা নিয়ে আয়োজিত হলো দু’দিন ব্যাপী প্রোগ্রাম ”Behind The Sales Growth”। রাজধানীর বসিলাতে কনটেন্ট কিং এবং হেল্পারবিডির যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রোগ্রামে সারাদেশ থেকে প্রায় ১০০ উদ্যোক্তা অংশগ্রহন করে।

এ সময় অনুষ্ঠানটি পরিচালনা করেন, কনটেন্ট কিং ফাউন্ডার মো: ইকরাম। মো: ইকরাম বলেন, ফেসবুকের বিভিন্ন ধরনের নতুন নতুন আপডেট এবং বাজারে অনেক নতুন উদ্যোক্তাদের আগমনে একটা প্রতিযোগীতা তৈরি হয়েছে। এ কারনে সেলস এর পিছনে মার্কেটিং খরচ বেড়ে গিয়েছে। এতে ব্যবসায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। উদ্যোক্তাদের প্রতি সেলসের বিপরীতে খরচ কমিয়ে আনতেই বিশেষ এ ট্রেইনিং প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
দেশের অন্যতম প্রতিষ্ঠান হারামাইন স্টোরের কো-ফাউন্ডার ফয়সাল আহমেদ বলেন, সারাদিনের ওয়ার্কশপে বিজনেস গ্রোথের যা যা গাইড পেয়েছি, তা বিজনেসের এই কঠিন চ্যালেঞ্জ মুহুর্তকে মোকাবিলা করতে অনেক সহায়ক হবে আশা করছি।

প্রাচীন শপ এর স্বত্ত্বাধিকারী সোহেল জানান, প্রতি নিয়ত নতুন নতুন উদ্যোক্তা বাজারে আসার কারনে প্রতিযোগীতা বাড়ছে। এই প্রতিযোগীতার বাজারে বিজনেস ও সেলস বিষয়ক স্কীল হওয়া ছাড়া টিকে থাকা সম্ভব নয়।

আয়োজক প্রতিষ্ঠান হেল্পারবিডির ম্যানেজিং ডিরেক্টর ওয়াজেদ আলী বলেন, বিজনেসের প্রতিটা সেলে ফেসবুকের অ্যাড বাজেট বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। মার্কেটিং নিয়ে সঠিক দক্ষতা না থাকলে, এই অ্যাড খরচের লাগাম টানা সম্ভব নয়। সেই জন্যই উদ্যোক্তাদের জন্য প্রথমবারের দক্ষতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ এক প্রতিযোগীতার মাধ্যমে বাছাই করা সেরা ৩জনকে হেল্পারবিডির সৌজন্যে অ্যাড অ্যাকাউন্ট ও ৫০ ডলার অ্যাড ক্রেডিট প্রদান করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা