ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এ সময় লেনদেন হওয়া ৩৬৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭ টির, দর কমেছে ২৯৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১১৭ কোটি ৪৫ লাখ টাকা।
সকাল ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৭ দশমিক ৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬ দশমিক ৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৪২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৫ দশমিক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮২ পয়েন্টে।