প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনও আলোচনা নয়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ মে, ২০২৪

 

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনও আলোচনা নয় বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির নেতা ওসামা হামদান এ কথা বলেছেন। তিনি বলেন, এখন ইসরায়েলের গাজা থেকে তাদের পূর্ণ প্রত্যাহার এবং সকল ধরনের আগ্রাসন বন্ধ করা উচিত। তিনি বলেন, হামাস ইতোমধ্যেই যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে, যা ইসরাইল প্রত্যাখ্যান করেছে। সুতরাং নতুন করে আলোচনার দরকার নেই।

স্থানীয় সময় শনিবার (২৬ মে) সংবাদমাধ্যমে তিনি এসব কথা বলেন।

চলতি মাসের প্রথম দিকে হামাস যুদ্ধবিরতির জন্য কাতার ও মিশরের মধ্যস্ততাকারীদের দেওয়া একটি প্রস্তাব গ্রহণ করে। কিন্তু ইসরায়েল জানায়, এই প্রস্তাবে তাদের দাবি মানা হয়নি।

ইসরায়েলি গণমাধ্যমের প্রকাশিত হয়, গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তির জন্য কর্মকর্তারা নতুন করে আলোচনা শুরু করতে চাচ্ছেন। প্যারিসে মধ্যস্ততাকারীদের সাথে আলোচনার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়।

নতুন যে প্রস্তাব ইসরাইল দিয়েছে, তাতেও স্থায়ী যুদ্ধবিরতির কথা নেই। এমনকি কয়েক মাসের যুদ্ধবিরতি হলেও ইসরায়েল আবার যুদ্ধ শুরু করতে পারবে বলে বলা হয়েছে। ইসরায়েল জোর দিয়ে বলছে, হামাসকে ধ্বংস করার আগে তারা যুদ্ধ বন্ধ করবে না।

হামাস জোর দিয়ে বলছে, তারা সাময়িক কোনও যুদ্ধবিরতি প্রস্তাব মানবে না। তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে চায়।

এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড ইসরায়েলের একদল সৈনিককে ফাঁদে ফেলে বন্দী করার দাবি করেছে। ফিলিস্তিনি গ্রুপটি একটি রেকর্ড করা অডিও বার্তায় এই দাবি করে। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় তাদের বন্দী করা হয় বলে এতে জানানো হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা