ঘূর্ণিঝড় রিমালের আঘাত থেকে ক্ষয়ক্ষতি কমাতে কক্সবাজারের নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
শনিবার থেকে কক্সবাজারের ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে অনুরোধ জানাচ্ছে প্রশাসন। জেলায় ৬৩৮ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। মহেশখালীতে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া শুরু করেছে মানুষ।
কক্সবাজার বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিমান চলাচল বন্ধ থাকায় বাসের টিকিটের চাহিদা বেড়েছে, এতে সৃষ্টি হয়েছে টিকেট সংকট।
ঘূর্ণিঝড়ের কারণে অনেক পর্যটক শনিবার রাতে কক্সবাজার ছেড়েছে।
দুর্যোগ মোকাবেলায় সিপিপির ৮৬০০ এবং রেডক্রিসেন্টের ২২০০ সহ ১০ হাজার ৮০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। এছাড়া সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দূর্যোগ মোকাবেলায় ৪৮৬ মেট্রিক টন চাল, নগদ টাকা, ঢেউটিন মজুদ রাখা হয়েছে।
সাগর উত্তাল রয়েছে, স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানির উচ্চতা বেড়েছে।