প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এর আগেও এমপি আনারকে দুবার খুনের পরিকল্পনা হয়: ডিবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে, ২০২৪

এমপি আনার কে গত জাতীয় নির্বাচনের আগে এবং চলতি বছরের জানুয়ারিতে দুবার খুনের পরিকল্পনা হয়েছিল। শেষ তৃতীয়বারে তারা সফল হয় জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

রাজধানীর মিন্টো রোডের ডিবি পুলিশের কার্যালয়ে আজ শনিবার (২৫ মে) এসব তথ্য জানান, ডিবি প্রধান হারুন অর রশীদ।

এ ঘটনায় তার (হারুন অর রশীদ) নেতৃত্বে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল কলকাতায় যাবেন। সেখানে তারা এ হত্যাকাণ্ড নিয়ে এখন পর্যন্ত পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই ও অনুসন্ধান করবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা