প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে সোনালী আঁশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৩৮টির কোম্পানির মধ্যে শেয়ারদর কমেছে। সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

 

সোনালী আঁশের শেয়ারদর কমেছে ৪৯ দশমিক ৭২ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৬০০ টাকা ২০ পয়সা, সপ্তাহ শেষে যা কমে ৩০১ টাকা ৮০ পয়সা হয়।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এপেক্স ফুডস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১১ দশমিক ৩৫ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ২৫১ দশমিক ৯০ পয়সা, যা সপ্তাহ শেষে কমে দাঁড়ায় ২২৩ দশমিক ৩০ পয়সায়। আর ১১ দশমিক ২৭ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে বিডি ল্যাম্পস। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১২৬ টাকা, যা সপ্তাহ শেষে কমে ১১১ দশমিক ৮০ পয়সায় দাঁড়িয়েছে।

সপ্তাহজুড়ে দরপতন হওয়া অন্যান্য কোম্পানিগুলো মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজের ১১ দশমিক ২৫ শতাংশ, ই-জেনারেশনের ১১ দশমিক ২৪ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ১১ দশমিক ২৪ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ১১ দশমিক ১৮ শতাংশ, আরামিট লিমিটেডের ১১ দশমিক ১৭ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ১১ দশমিক ১৬ শতাংশ এবং এইচআর টেক্সটাইল লিমিটেডের ১১ দশমিক ১৫ শতাংশ শেয়ার দর কমেছে।
আজ শনিবার (২৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এসব তথ্য জানিয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা