প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে আছে মিথুন নিটিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তে কোম্পানিগুলোর মাঝে সপ্তাহ শেষে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেডে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোরর মাঝে ২৮টির কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর বেড়েছে।

সমাপ্ত সপ্তাহে (১৯ মে-২৩ মে) মিথুন নিটিংয়ের ইউনিট দর আগের সপ্তাহের তুলনায় ২৮ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩১ টাকা ৮০ পয়সায়।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির শেয়ারদর বেড়েছে ২৮ দশমিক ১৩ শতাংশ। আর ২২ দশমিক ৪০ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে ইয়াকিন পলিমার।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে একটিভ ফাইন কেমিক্যালসের ১৪ দশমিক ২৯ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১২ দশমিক ২৩ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৬৮ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ৭৩ শতাংশ, ওরিয়ন ফার্মার ৮ দশমিক ৭৩ শতাংশ, দুলামিয়া কটনের ৮ দশমিক ২৪ শতাংশ এবং আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ৫১ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

 

 

 

 

 

 

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা