প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঘুর্ণিঝড়ের মোকাবেলায় ৮০ হাজার স্বেচ্ছাসেবকঃ দুর্যোগ প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ মে, ২০২৪

ঘুর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ৮০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত আছে বলেছেন, দুর্যোগ প্রতিমন্ত্রী মুহিববুর রহমান। তিনি আজ শনিবার (২৫শে মে) রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক জরুরি সভা শেষে এ কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ৭ থেকে ১০ ফুট জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী মুহিববুর রহমান। তিনি বলেন, সমুদ্র উপকূলের জন্য বিপদ সংকেত খুব দ্রুতই তিন থেকে চার নম্বরে চলে যেতে পারে। প্রতিমন্ত্রী জানান, এই মুহুর্তে নিম্নচাপটি মোংলা ও পায়রা পোর্ট থেকে ৫০০থেকে ৬০০ কিলোমিটার দূরে আছে। ঘুর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি সীমিত রাখতে সাতক্ষীরা থেকে চট্টগ্রাম পর্যন্ত গোটা উপকূলের প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান দুর্যোগ প্রতিমন্ত্রী।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা