প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সপ্তাহ শেষে লেনদেনের শীর্ষে ইউনিলিভার কনজিউমার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তে ৩৮৬ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। তাতে সপ্তাহ শেষে (১৯ মে থেকে ২৩ মে) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড।

সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৪ কোটি ১০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৬ দশমিক ৫৯ শতাংশ অবদান ইউনিলিভারের।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার সপ্তাহজুড়ে গড়ে ৩০ কোটি ৭৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে উঠে আসা এসিআই লিমিটেডের বিদায়ী সপ্তাহে গড়ে শেয়ার হাতবদল হয়েছে ১৯ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টাকার।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গড়ে লাভেলো আইসক্রিমের ১৯ কোটি ৪৭ লাখ ৯০ হাজার টাকা, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ১৪ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকা, বিচ হ্যাচারির ১৪ কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৩ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১১ কোটি ৭৫ লাখ ৮০ হাজার টাকা, ইজেনারেশনের ১১ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা