তিন ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ (২৫ মে) যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে প্রথম দুই ম্যাচ হেরে এবার লজ্জা এড়ানোর লক্ষ্য খেলবে বাংলাদেশ। এদিকে, বাংলাদেশের ওপর সর্বশক্তিতে ঝাঁপাবে এবারের বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্র।
বাংলাদেশকে টানা দুই ম্যাচে হারিয়ে যুক্তরাষ্ট্র উড়ছে। এই সিরিজ জয় বিশ্বকাপে ভালো করার অনুপ্রেরণা হিসেবে কাজে দেবে। যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল এখনই ওসব প্রেরণা নেওয়ার দিকে যাচ্ছেন না। তার লক্ষ্য সিরিজের সব ম্যাচই জেতা। তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ভালো করার আসল প্রেরণাটা পাবে বলে মনে করেন তিনি।