সাউথইস্ট ব্যাংক পিএলসি একটি এক্সিকিউটিভ কনফারেন্সের আয়োজন করেছে। কনফারেন্সে কার্যকর মানবসম্পদ পরিচালনার মাধ্যমে সাংগঠনিক দক্ষতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
এসময় সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরীসহ প্রধান কার্যালয় ব্যাংকের বিভিন্ন শাখার ৪০ জন নির্বাহী উক্ত কনফারেন্সে অংশগ্রহণ করেন। ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসেন উক্ত কনফারেন্সে সমাপনী বক্তব্য প্রদান করেন।
সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইন্সটিটিউটের ডিরেক্টর মিস সায়মা বানু অংশগ্রহনকারীদের অভ্যর্থনা জানানোর মধ্য দিয়ে কনফারেন্সের সূচনা হয়। ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান, এফসিএ, এফসিএমএ, কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন। তিনি ম্যানেজমেন্ট, ইফেক্টিভ কমিউনিকেশন, কোচিং, মেন্টরিং এবং লিডারশিপ ডেভেলপমেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।