বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত ৩১ ডিসেম্বর ঘোষিত এই লভ্যাংশ পাঠানো হয়।
আলোচ্য সময়ে কোম্পানিটি সাড়ে ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আজ বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এসব তথ্য জানিয়েছে।