প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিপুল সম্পত্তির মালিক আক্তারুজ্জামান শাহীন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মে, ২০২৪

 

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন। হত্যা মিশনে অংশ নেওয়া বাংলাদেশি ছয়জনের মধ্যে মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন আক্তারুজ্জামান শাহীন। তিনি আনারের ঘনিষ্ঠ বন্ধু ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহিদুল ইসলাম সেলিমের আপন ছোট ভাই। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। অগাধ বিত্তের মালিক শাহীন এলাকায় সবার কাছে এক রহস্য ঘেরা চরিত্র।

পূর্ব সূত্রতার জের ধরে শাহীনের আদেশেই ভারতে খুন হন আনার। তাদের পাতা ফাঁদে পা দিয়েই আনার ভারতে যান। আনারের বিরুদ্ধে থাকা আন্ডারওয়ার্ল্ডের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন শাহীন এবং আমানুল্লাহ। কলকাতার ব্যারাকপুরের যে ফ্ল্যাটে আনারকে হত্যা করা হয়, সেটির মালিক শাহীন। মিশন সফল করার পর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বলে জানা গেছে। তবে দেশে ফিরে গ্রেপ্তার হয়েছেন তাঁর বেয়াই সৈয়দ আমানুল্লাহ। আমানুল্লাহর বাড়ি খুলনার ফুলতলা এলাকায়।

এলাকাবাসীর জানায়, শাহীন নিজেই এলাকায় সালিশ-দরবার করতেন। সেখানে তাঁর রায়ই চূড়ান্ত হতো। কেউ বিরোধিতা করলে পুলিশ দিয়ে তাঁকে হয়রানি করার অভিযোগও রয়েছে। তবে শাহীন এতটাই প্রভাবশালী ছিলেন, তাঁর বিরুদ্ধে থানা-পুলিশে অভিযোগ দিয়ে লাভ হতো না।

জানা গেছে, শাহীন গত দেড় দশকে সম্পদের পাহাড় গড়েছেন। এসব সম্পদের উৎস বা তাঁর বৈধ ব্যবসা কী, সে সম্পর্কে কেউই কিছু বলতে পারেননি। অবশ্য এলাকায় দু’হাতে তিনি পয়সা খরচ করেন বলেও জানান অনেকে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা