প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এমপি আনার খুনের পরিকল্পনাকারী তাঁরই বাল্যবন্ধু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মে, ২০২৪

 

ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য এমপি আনার হত্যার প্রধান পরিকল্পনাকারী তাঁরই বাল্যবন্ধু ও ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহীন। ৫ কোটি টাকার চুক্তিতে হত্যা মিশনে অংশ নেন ভাড়াটে কিলাররা।

তদন্তের সঙ্গে যুক্ত বাংলাদেশের শীর্ষ পর্যায়ের একাধিক গোয়েন্দা কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। তবে এ ব্যাপারে প্রকাশ্যে কোনো বক্তব্য দিতে রাজি হননি তারা।

এ ঘটনায় ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে এক তরুণীসহ তিনজনকে। এ ছাড়া ভারতে দু’জনকে আটক করা হয়েছে।

পুলিশের জেরায় গ্রেপ্তার তিনজন স্বীকার করেন, কলকাতার যে ফ্ল্যাটটিতে তারা ছিলেন, সেখানেই নৃশংসভাবে খুন করা হয় আনারকে। এর পর মরদেহ টুকরো টুকরো করে চারটি ব্যাগে ভরে গায়েব করা হয়। পরে ওই তিনজন বাংলাদেশে ফিরে আসেন।

প্রধান পরিকল্পনাকারী শাহীন পেশায় ঠিকাদার। বাংলাদেশে তাঁর কয়েকশ কোটি টাকার ঠিকাদারি কাজ চলছে। ভারত থেকে দেশের ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যুক্তরাষ্ট্রে পালিয়েছেন শাহীন। তিনি এখন সেখানে অবস্থান করছেন বলে তথ্য মিলেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা