প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বালিশচাপা দিয়ে শ্বাসরোধে করে হত্যাঃ এমপি আনারকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মে, ২০২৪

 

বালিশচাপা দিয়ে শ্বাসরোধে করে খুন করা হয় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে। (১৩ মে) সোমবার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেনের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে খুন করা হয় আনারকে।

খুন করার পর সেই বডি টুকরো টুকরো করা হয়। তিন দিন ধরে সেই বডির পার্ট সারানো হয়। ১৪, ১৫ ও ১৮ মে বডির পার্ট সরানো হয়। তবে এ কাজে যারা সংশ্লিষ্ট ছিল তাদের এখনো কোনো খোঁজ মেলেনি।

যেই ফ্ল্যাট তিনি খুন হন সেখান থেকে ভারতীয় পুলিশ বেশ কিছু প্লাস্টিক ব্যাগ উদ্ধার করেছে। ওই দিন তিনজনের সঙ্গে ফ্ল্যাটে ঢুকেছিলেন আনার, তাদের মধ্যে দুজনকে ১৪ মে সকালে একটি ট্রলি ব্যাগ নিয়ে বের হতে দেখা যায়। বিকেলের দিকে বেরিয়ে যান আরো একজন, সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। কিন্তু ফ্ল্যাটে ঢুকতে দেখা গেলেও আনারকে বের হতে দেখা যায়নি। পারিপার্শ্বিক এ তথ্যপ্রমাণ থেকেই পুলিশ খুনের বিষয়টি নিশ্চিত হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা