প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জন্মভূমিতে চিরনিদ্রায় শায়িত হবেন রাইসি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ মে, ২০২৪

ইরানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি চিরনিদ্রায় শায়িত হবেন আজ। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে জন্মস্থান মাশহাদে জানাজা শেষে সমাহিত করা হবে তাকে।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ। লাখো ইরানি তাকে শেষ বিদায় জানাচ্ছেন চোখের জলে।

মাশহাদ শহরে যাওয়ার আগে ইব্রাহিত রাইসির মরদেহ নেওয়া হবে দক্ষিণ খোরাসান প্রদেশে। সেখানে প্রদেশটির রাজধানী বিরজান্দ শহরে আরেকটি জানাজা হবে। পরে তাঁকে নেওয়া হবে মাশহাদ শহরে। সেখানেই দুপুর নাগাদ তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

গত রোববার ইরান-আজারবাইজান সীমান্তে একটি বাঁধ উদ্বোধন করে ফেরার পথে পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকায় দুর্ঘটনার শিকার হয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। দীর্ঘ ১৮ ঘণ্টার টানা উদ্ধার অভিযান শেষে পরদিন সোমবার উদ্ধারকারীরা নিশ্চিত করেন ইব্রাহিম রাইসিসহ ৯ উর্ধ্বতন কর্মকতা ওই দুর্ঘটনায় নিহত হয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা