২০০১ সালে রমনা বটমূলে পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় মামলা ২৩ বছরে শুনানি পিছিয়েছে ৪শ’ বার। এ ঘটনায় করা দুটি মামলার মধ্যে হত্যা মামলার বিচার সম্পন্ন হয়েছে ঢাকার বিচারিক আদালতে।
অপর মামলার বিচারে তেমন অগ্রগতি নেই। ১০ বছর ধরে হাইকোর্টে ঝুঁলে থাকা হত্যা মামলার শুনানির তারিখ পিছিয়েছে প্রায় ৪শ’ বার। তবে অ্যাটর্নি জেনারেল জানালেন, মামলাটি দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হচ্ছে।
২০০১ সালে রাজধানীর রমনা বটমূলে ছায়নটের বাংলা নববর্ষ বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার সময় মঞ্চে অন্য শিল্পীদের সঙ্গে গান গাইছিলেন খায়রুল আনাম শাকিল। চোখের সামনে ভয়াবহ সেই বোমা বিস্ফোরণে হারিয়েছেন তার সহকর্মীদের।