প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পুঁজিবাজারে সূচকের পতনে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মে, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। সকাল ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৮ দশমিক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩২২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ দশমিক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৫ দশমিক ০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১৪ পয়েন্টে।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ মে) এসব তথ্য জানিয়েছে ডিএসই।

এ সময় লেনদেন হওয়া ৩৬২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬ টির, দর কমেছে ২৬৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৯ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৬৩ কোটি ৬২ লাখ টাকা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা