বিবিধ খাতের কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাঁচামাল সংরক্ষণাগারের ধারণ ক্ষমতা বেড়েছে। এই প্রকল্পের জন্য সরঞ্জাম কিনতে কোম্পানিটির মোট খরচ হয়েছে ১৩ কোটি ৯৮ লাখ টাকা। ময়মনসিংহের ভালুকায় কোম্পানিটির ফিড মিল বিভাগে দুই সাইলো ইনস্টল করার মাধ্যমে এখন স্বয়ংক্রিয় লোডিং, আনলোডিংসহ ৮ হাজার মেট্রিক টন কাঁচামাল সংরক্ষণ করা যাচ্ছে।
আজ বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।