আমান কটন ফাইব্রাস লিমিটেড পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ মে বিকাল সাড়ে ৪টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এর আগে ২১ মে বিকাল সাড়ে ৪টায় সভা হওয়ার কথা ছিলো।
আলোচিত সভায় ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।