প্রথম টি-টোয়েন্টি পরাজয়ের পর আজ দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। দুই দলের মধ্যেকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে হেরেছিল টাইগাররা।
বৃৃহস্পতিবার রাত ৯টায় সিরিজ বাঁচাতে মাঠে নামবে টাইগাররা। আমেরিকার টেক্সাসের হিউস্টনে মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দল।
প্রথম খেলায় বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান ও বোলারদের স্বাভাবিক ছন্দে দেখা যায়নি। অভিজ্ঞ সাকিব আল হাসান, অধিনায়ক নাজমুল শান্ত, লিটন দাসরা নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাতে বাংলাদেশ দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেও বড় রান পায়নি।
মোস্তাফিজ, শরিফুলদের বেহিসেবি বোলিংয়ে স্বাগতিকরা শেষ ওভারে জয় তুলে নেয়। প্রথম খেলার ভুলত্র“টি শুধরে সিরিজে সমতা আনার লক্ষ্য বাংলাদেশ দলের। টি- টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজটি বাংলাদেশ খেলছে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ জেতা। টেক্সাসের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে খেলাটি শুরু হবে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায়।