প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুক্তরাজ্যে সংসদ ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ মে, ২০২৪

 

যুক্তরাজ্যে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ২০২৫ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও চলতি বছরের ৪ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি। স্থানীয় সময় বুধবার বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে এ ঘোষণা দেয়া হয় জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

যুক্তরাজ্যের পার্লামেন্ট আগামী সপ্তাহে ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

এর আগে মন্ত্রীদের এ বিষয়ে অবহিত করেন ঋষি সুনাক। তাদের সঙ্গে আলোচনা শেষে আগামী সপ্তাহে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

মন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে রাজা তৃতীয় চার্লসের কাছে যান প্রধানমন্ত্রী। সেখানে সংসদ ভেঙে দেয়া ও নতুন নির্বাচন আয়োজনের জন্য রাজার অনুমতি চান তিনি। রাজা চার্লস অনুমতি দেয়ার পর প্রধানমন্ত্রী এটি জনসম্মুখে ঘোষণা করেন।

যুক্তরাজ্যে প্রায় ১৪ বছর ধরে ক্ষমতায় আছে কনজারভেটিভ পার্টি। তবে এই মুহূর্তে তাদের জনসমর্থন বেশ কম।

ধারণা করা হচ্ছে, আগামী চৌঠা জুলাইয়ের নির্বাচনে ফের ক্ষমতায় আসতে যাচ্ছে লেবার পার্টি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা