প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১৪ দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মে, ২০২৪

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের সঙ্গে আজ বৈঠক করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভায় সভাপতিত্ব করবেন শেখ হাসিনা।আজ বৃহস্পতিবার (২৩ শে মে) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠক হওয়ার কথা রয়েছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়েছে।

১৪ দলের একাধিক সূত্র জানায়, বৈঠকে জোটের ভবিষ্যৎ কোন পথে যাবে তার একটা স্পষ্ট দিকনির্দেশনা আসতে পারে। শরিকদের পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতির কাছে বেশ কিছু দাবি তুলে ধরা হবে।

সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু ।

এর আগে গত মঙ্গলবার জোটের গুরুত্বপূর্ণ শরিকরা নিজেদের মধ্যে একটি পরামর্শ বৈঠক করেন। সেখানে আওয়ামী লীগ সভাপতির সামনে জোটের শরিকরা কী কী দাবি তুলে ধরবেন, সে বিষয়ে আলোচনা করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা