প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এমপি আজীমের মরদেহ পাওয়া যায়নি: কলকাতা পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে, ২০২৪

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে চিকিৎসার জন্য গিয়ে নিখোঁজের ৮ দিন পর কলকাতার একটি এলাকায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম খুন হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে তিনজনকে আটক করেছে। পুলিশের জানায়, আটককৃতরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, কলকাতার যে ফ্লাটে এমপি আনোয়ারুল আজীম খুন হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে, সেখানে তার মরদেহ পাওয়া যায়নি।

এবিপি বলছে, বাংলাদেশ ও ভারতের পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। আনোয়ারুল আজীমকে কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেন্সের যে অ্যাপার্টমেন্টে সর্বশেষ দেখা গিয়েছিল।

গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান আওয়ামী লীগ দলীয় এই সংসদ সদস্য। পরে ১৬ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। ১৮ মে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন সংসদ সদস্যের পরিচিত ভারতের বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। আনারের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ।

দেশটির আরেক সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা পুলিশ বুধবার আনোয়ারুল আজীমের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে। আওয়ামী লীগের এই নেতার মোবাইল ফোন বর্তমানে বন্ধ রয়েছে। এমপি খুন হয়েছে। তার মরদেহ কলকাতার নিউ টাউন এলাকায় টুকরো টুকরো করে ফেলে রাখা হয়েছে।

তল্লাশি অভিযানের সময় তারা নিউ টাউনের একটি ফ্লাটে রক্তের দাগ দেখতে পেয়েছেন।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা