প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এমপি হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা করছেঃ ডিবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে, ২০২৪

কলকাতা পুলিশের সঙ্গে মিলে এমপি আনোয়ারুল আজিমের হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা করছে জানিয়েছেন ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ। বুধবার (২২ মে) আনোয়ারুল আজিমের মেয়ে ডিবি কার্যালয়ে যাওয়া পরে ডিবি কর্মকর্তা হারুন সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।

ডিবি প্রধান বলেন, আমরা কলকাতা পুলিশের সঙ্গে মিলে হত্যাকারীদের ধরতে কাজ করছি। এরইমধ্যে আমাদের হাতে কয়েকজন আছে। তাদের থেকেও আমরা গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। সে বিষয়ে নিয়ে আমরা কাজ করছি। বাকী আসামিদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

এরআগে, ডিবি কার্যালয় যান আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস। তিনি বাবা এমপি আনোয়ারুল আজিমের হত্যাকারীদের বিচার চান। একই সাথে মামলা করবেন বলে জানিয়েছেন তিনি।

চিকিৎসা করাতে গত ১২ই মে বাংলাদেশ থেকে কলকাতায় যান আনোয়ারুল আজিম। প্রথমে তিনি উত্তরের কলকাতার বরাহনগরে বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ছিলেন। এরপর ১৩ই মে সেখান থেকে চিকিৎসার জন্য বের হন। কিন্তু এরপর থেকেই আনোয়ারুল আজিম আনারের কোন হদিস পাওয়া যাচ্ছিল না।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা