প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পিতৃহত্যার বিচার চাইলেন এমপি আনারের মেয়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে, ২০২৪

 

বাবার হত্যার বিচার চেয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। আজ বুধবার (২২ শে মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডরিন।

ডরিন বলেন, যারা বাবাকে নির্মম ভাবে হত্যা করেছে তাদের ফাঁসি কার্যকর করা হবে এটাই আমি দেখতে চাই। আমরা কাউকে সন্দেহ করছি না। আমি মামলা করব। প্রধানমন্ত্রী, ডিএমপি কমিশনার সবাই আমাদের আশ্বাস দিয়েছেন।

গণমাধ্যমের সহযোগিতা কামনা করে ডরিন বলেন, আমার কোনো ভাই নেই। আমরা দুই বোন। বড় বোন ডক্টর। আমি এলএলবি পড়ছি। আজকে আমি এতিম হয়ে গেছি। আপনারা এই বিষয়ে আমাকে সহযোগিতা করুন।

এর আগে সকালে কলকাতার নিউটাউন এলাকা থেকে আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধার করা হয়। তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন বলে পরিবার থেকে দাবি করা হয়েছিল।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা