ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ শোক জানানো হয়।
শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্প্রতি চিকিৎসা নিতে ভারতে গিয়ে নিখোঁজ হন এমপি আজিম। পরে বুধবার ভাড়া নেয়া ফ্ল্যাট থেকে আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধার করা হয়।