প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাইসির জানাজায় লাখো মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে, ২০২৪

তেহরান বিশ্ববিদ্যালয় চত্ত্বরে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জানাজা তেহরানে সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় সকাল সাতটায় এই জানাজায় ইমামতি করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় লাখো ইরানি জামাতে অংশগ্রহণ করেন।

আজ সন্ধ্যায় তেহরানে নিহতদের স্মরণে এক অনুষ্ঠানে বিদেশি কর্মকর্তা ও উচ্চপদস্থ প্রতিনিধিরা যোগ দেবেন। সব আনুষ্ঠানিকতা শেষে রাইসিকে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দাফন করা হবে।

এর আগেই স্থানীয় গর্ভনর জানিয়েছিলেন, রাইসিদের জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নিয়েছেন তারা। রোববার কোম শহর থেকে তেহরানে রাইসির মরদেহ পৌঁছানোর পর থেকেই বিশ্ববিদ্যালয়ে চত্বরে জড়ো হতে শুরু করেন তার ভক্তরা। সকাল সাতটা নাগাদ সেই পরিমাণ দাঁড়ায় লাখে। ইরানি চোখের জলে নেতাকে শেষ বিদায় জানায় তারা।

গত রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান উত্তর-পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা