প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নিখোঁজ এমপি আনোয়ারুলের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ মে, ২০২৪

 

সীমান্ত এলাকা ঝিনাইদহ-৪ আসনের টানা তিনবারের সংসদ সদস্য (এমপি) ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার এর মরদেহ উদ্ধার করা হয়েছে। কলকাতার নিউটাউন থেকে মরদেহ উদ্ধার করা হয় । তবে তাকে হত্যা করা হয়েছে কি না সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আজ বুধবার (২২ মে) এসব তথ্য জানিয়েছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম।

স্বজনরা জানায়, ১১ মে আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। ১৬ মে তার সঙ্গে শেষ কথা হয়েছে। বিষয়টি নিয়ে ১৯ মে ডিবি কার্যালয়েও যান আনোয়ারুল আজীমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। সেদিন তিনি বলেছিলেন, তিনদিন ধরে আমার বাবাকে ফোনে পাচ্ছি না। তার মোবাইল ফোনটি মাঝে মাঝে খোলা পাই আবার মাঝে মাঝে বন্ধ পাই। পরে এই বিষয়ে আমি ডিবি প্রধানের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাকে বলেছেন বিষয়টি তিনি দেখছেন। পরে আজকে আমি ওনার কার্যালয়ে আসি। তিনি আমাদের সহযোগিতা করছেন। বাবাকে ফোনে না পাওয়ার কারণেই মূলত আমি ডিবি কার্যালয়ে এসেছি। আমি নিজেও ভারতে দ্রুত সময়ের মধ্যে যাব।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা