১৫৬টি উপজেলা পরিষদ নির্বাচনে এর মধ্যে চেয়ারম্যান পদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাবিবুর রহমান হাবিব, সোনারগাঁওয়ে মাহফুজুর রহমান কালাম এবং আড়াই হাজারে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম স্বপন।
মোস্তফা মুন্সি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ময়মনসিংহের গৌরীপুরে নির্বাচিত হয়েছেন সোমনাথ সাহা।
নেত্রকোনা সদরে মোহাম্মদ মারুফ হাসান খান অভ্র, বারহাট্টায় কাজী শাখাওয়াত হোসেন ও পূর্বধলা উপজেলায় এ টি এম ফয়জুর সিরাজ জুয়েল নির্বাচিত হয়েছেন।
গাজীপুরের শ্রীপুরে জামিল হাসান দুর্জয় এবং কালিয়াকৈরে বিজয়ী হয়েছেন সেলিম আহম্মেদ। মাদারীপুরের কালকিনিতে তৌফিকুজ্জামান শাহিন এবং শরীয়তপুরের সদরে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান আকন্দ। আর জাজিরায় মোহাম্মদ ইদ্রিস ফরাজী নির্বাচিত হয়েছেন।
নরসিংদী বেলাব উপজেলায় সমসের জামান ভূইয়া রিটন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে আবদুর রহিম খান, দৌলতপুরে সফিকুল ইসলাম এবং ঘিওরে মাহবুবুর রহমান জনি নির্বাচিত হয়েছেন।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন সাইফুল আলম দীপু। একই পদে চাটখিলে জাহাঙ্গীর কবির আর সোনাইমুড়ীতে বিজয়ী হয়েছেন আ.ফ.ম বাবুল।
চাঁদপুর সদরে হুমায়ুন কবির, হাজীগঞ্জে হেলাল উদ্দিন এবং শাহরাস্তিতে মকবুল হোসেন চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
চুয়াডাঙ্গা সদরে নঈম জোয়ার্দ্দার আর আলমডাঙ্গায় জয়ী হয়েছেন মঞ্জিলুর রহমান। ঝিনাইদহের শৈলকুপায় মোস্তফা আরিফ রেজা, আর হরিনাকুন্ডুতে জিতেছেন সাইফুল ইসলাম টিপু।
রাজশাহীর পুঠিয়ায় আব্দুস সামাদ, দুর্গাপুরে শরিফুজ্জামান শরীফ ও বাগমারা উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাকিরুল ইসলাম সান্টু।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জয়ী হয়েছেন সৈয়দ নজরুল ইসলাম।
খুলনার দিঘলিয়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম পুননির্বাচিত হয়েছেন। এছাড়া ফুলতলায় শেখ আকরাম হোসেন, তেরখাদায় আবুল হাসান শেখ জয়ী হয়েছেন।
যশোরের শার্শায় সোহরাব হোসেন এবং মেহেরপুরের গাংনী উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এ খালেক।
বগুড়ার আদমদীঘিতে সিরাজুল ইসলাম খান, দুপচাঁচিয়ায় আহম্মেদুর রহমান বিপ্লব এবং কাহালুতে চেয়াম্যান নির্বাচিত হয়েছেন হাসিবুল হাসান সুরুজ।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেলিনা মির্জা মুক্তি আর তাড়াশে বিজয়ী হয়েছেন মনিরুজ্জামান মনি।
নাটোরের লালপুর উপজেলায় শামীম আহম্মেদ সাগর এবং বাগাতিপাড়ায় বিএনপি থেকে বহিস্কৃত এস এম জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হয়েছেন।
পাবনার চাটমোহরে মির্জা রেজাউল করিম দুলাল, ভাঙ্গুড়ায় গোলাম হাসনাইন রাসেল ও ফরিদপুরে খলিলুর রহমান সরকার জয়ী হয়েছেন।
জয়পুরহাট সদরে হাসানুজ্জামান মিঠু এবং পাঁচবিবিতে সাবেকুন নাহার শিখা নির্বাচিত হয়েছেন।
দিনাজপুরের বিরলে নির্বাচিত হয়েছেন একেএম মোস্তাফিজুর রহমান।
নীলফামারীর জলঢাকায় আনছার আলী মিন্টু, সৈয়দপুরে বিএনপি থেকে বহিস্কৃত রিয়াদ আরফান সরকার রানা এবং কিশোরগঞ্জে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির রশিদুল ইসলাম।
লালমনিরহাটের কালীগঞ্জে রাকিবুজ্জামান আহমেদ আর আদিতমারীতে বিজয়ী হয়েছেন ইমরুল কায়েস ফারুক।
গাইবান্ধা সদর উপজেলায় আমিনুজ্জামান রিংকু ও পলাশবাড়ীতে একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ নির্বাচিত হয়েছেন।
ঝালকাঠি সদর উপজেলায় খান আরিফুর রহমান ও নলছিটিতে সালাহউদ্দিন খান সেলিম জয়ী হয়েছেন।
ভোলা সদরে মোহাম্মদ ইউনুছ, দৌলতখানে মনজুর আলম খান এবং বোরহানউদ্দিনে নির্বাচিত হয়েছেন জাফর উল্লাহ চৌধুরী।