প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকায় স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে, ২০২৪

তীব্র তাপদাহের পর ঢাকায় নামলো স্বস্তির বৃষ্টি। আজ বুধবার (২২ মে) সকালে কয়েক মিনিটের বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে রাজধানীবাসীকে।

সকালে ঢাকার বেশ কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়। ইব্রাহীমপুর, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মৌচাকসহ অনেক এলাকায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। তবে বৃষ্টির পরিমাণ কোথাও কম আবার কোথাও বেশি। বৃষ্টির কারণে নগরজুড়ে স্বস্তি ফিরে এসেছে।

ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

এদিকে বুধবার ভোর পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে দেশের ১১ অঞ্চলে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেড়ে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা এবং এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা