দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। তবে গতদিনের তুলনায় বেড়েছে লেনদেন।
এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ৫৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৭১ পয়েন্টে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ মে) এসব তথ্য জানিয়েছে।