প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ দরপতনের শীর্ষে সিকদার ইন্স্যুরেন্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ মে, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে ২৩৫ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন সিকদার ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৯০ পয়সা বা ৩ শতাংশ।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সোনালী পেপারের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৯৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯৯২ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

আজ দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- কোহিনূর কেমিক্যাল, নিউলাইন ক্লোথিংস, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাব, লিগ্যাসি ফুটওয়্যার, নাভানা ফার্মা এবং জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ মে) এসব তথ্য নিশ্চিত করেছে ডিএসই।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা