প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২৮ জুন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ মে, ২০২৪

 

ইরানের সংবিধানের ১৩১ ধারায় বলা হয়েছে- মৃত্যু, বরখাস্ত, পদত্যাগ কিংবা অসুস্থতা বা অন্য কোনো কারণে দেশের প্রেসিডেন্ট দুই মাসের বেশি অনুপস্থিত থাকলে অথবা প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কোনো কারণে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে দেরি হলে সর্বোচ্চ নেতার অনুমোদনক্রম প্রথম ভাইস প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। এরপর ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট স্পিকার ও বিচার বিভাগের প্রধানের সমন্বয়ে গঠিত পরিষদ পরবর্তী ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা করবে।

ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি নিহতের একদিন পর তার স্থলাভিষিক্ত নির্বাচন করার দিনক্ষণ ঘোষিত হয়েছে ২৮ জুন। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবেরের সভাপতিত্বে তার দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা ৩০ মে থেকে ৩ জুনের মধ্যে আবেদন করতে পারবেন এবং যাচাই বাছাই শেষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চূড়ান্ত প্রার্থীরা ১২ জুন থেকে তাদের প্রচারাভিযান শুরু করতে পারবেন। আগামী ২৮ জুন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা