প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইতালির মধ্যকার জলসীমাঃ ৩৫ বাংলাদেশি উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ মে, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে মাল্টা ও ইতালির মধ্যকার জলসীমা থেকে ৩৫ বাংলাদেশিকে উদ্ধার করেছে ওশান ভাইকিং। লিবিয়ার বেনগাজি উপকূল থেকে তিন দিন আগে একটি ফাইবারগ্লাসের নৌকায় ইতালির সিসিলি দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এসব অভিবাসনপ্রত্যাশী।

উদ্ধার হওয়া অভিবাসীরা জানিয়েছে, তারা কমপক্ষে দুই দিন এবং দুই রাত সমুদ্রে ভেসেছিলেন। রবিবার রাতে এনজিও অ্যালার্ম ফোন ঝুঁকিতে থাকা নৌকার ব্যাপারে জানালে এসওএস মেডিটারানে তাদের উদ্ধার জাহাজকে দ্রুত ঘটনাস্থলে পাঠায়।

উদ্ধারকারী জাহাজটি এখন ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলীয় অরটোনা বন্দরে যাচ্ছে। সেখানে যেতে দুই দিনের বেশি সময় লাগবে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরএফসি) অপারেশনস ব্যবস্থাপক সারা মানসিনেলি বলেন, তারা এখানে নিরাপদে আছে এবং তাদের লিবিয়ায় ফিরিয়ে নেয়া হবে না বলে তাদের আশ্বস্ত করা হয়েছে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, জানুয়ারি থেকে মধ্য ভূমধ্যসাগরে ৬২২ অভিবাসী মারা গেছে বা নিখোঁজ হয়েছে। এটি বিশ্বের অভিবাসীদের জন্য সবচেয়ে বিপজ্জনক পথ হিসেবেও নিশ্চিত করেছে জাতিসংঘ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা