প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভারতে তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে, ২০২৪

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে। এ অবস্থায় দেশটিতে ৫ দিনের জন্য ‘লাল সতর্কতা’ (রেড অ্যালার্ট) জারি করেছে দিল্লির রাজ্য সরকার।

এদিকে ভয়াবহ গরম-তাপপ্রবাহের কারণে ইতোমধ্যে দিল্লিতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বিদ্যুতের চাহিদা। যেসব স্কুল এখনও গ্রীষ্ককালীন ছুটি ঘোষণা করেনি, গতকাল সোমবার রেড অ্যালার্ট জারির পাশাপাশি অবিলম্বে সেসব স্কুলকে ছুটি ঘোষণা করতে নির্দেশ দিয়েছে দিল্লির রাজ্য সরকার।

আইএমডির তথ্য অনুযায়ী, গত শুক্রবার দিল্লির তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, পরের দিন শনিবার ৪৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, তার পরের দিন রোববার ৪৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। সোমবার তা পৌঁছায় ৪৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা