প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে, ২০২৪

দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ চলছে । আজ মঙ্গলবার(২১ শে মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জানা গেছে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৮শ’রও বেশি প্রার্থী। তবে তিন পদে ২২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রায় ৩ কোটি ৫২ লাখ ভোটার দ্বিতীয় ধাপে ভোট প্রয়োগ করবেন। মোট ভোটকেন্দ্র ১৩ হাজার আর ভোটকক্ষ সাড়ে ৯১ হাজার।

২৪ উপজেলায় ইভিএমে আর বাকিগুলোতে ব্যালটে ভোটা দিচ্ছেন ভোটাররা। এসব উপজেলায় মোট ৩ কোটিরও বেশি ভোটার রয়েছে ।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা